Current date Sep 7, 2026
খেলা

টাইগারদের সিরিজ জয়ে হাথুরুর শুভেচ্ছা বার্তা

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান সফরের শুরুতে উইন্ডিজের কাছে টেস্টে হোয়াইট ওয়াশের লজ্জায় পড়ে টাইগাররা। তবে ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে দাপটের সঙ্গে সিরিজ জিতেছে বাংলাদেশ। টাইগারদের এমন দাপুটে প্রত্যাবর্তনে শুভেচ্ছা জানিয়েছেন টাইগারদের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহ।

টাইগার ওপেনার তামিম ইকবালের মুঠোফোনে শুভেচ্ছা বার্তা পাঠান তিনি। খুদে বার্তায় হাথুরু লেখেন, ‘ওয়েলডান চ্যাম্পিয়ন। দলের সবাইকে আমার শুভ কামনা পৌঁছে দিয়ো।’

প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিসের বিপক্ষে ওয়ানডেতে সিরিজ সেরা তামিম ইকবাল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুটি সেঞ্চুরির পাশাপাশি একটি অর্ধ শতক নিয়ে তামিমের রান ২৮৭। ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচ সিরিজে কোনো বিদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের রেকর্ড এটিই।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...