Current date Sep 7, 2026
খেলা

আফ্রিদির রেকর্ডে ভাগ বসালেন গেইল

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ছক্কা মারার প্রশ্নে গেইল-আফ্রিদি দু’জনের কেউই কম যান না। প্রতিপক্ষ বোলারদের ওপর ছড়ি ঘুরানোর ওস্তাদ তারা। দু’জনের কাছে চারের থেকে বল শূন্যে ভাসিয়ে মারাই যেন বেশি সহজ। তাদের মধ্যে এতদিন ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ছক্কার মালিক ছিলেন সাবেক পাকিস্তান অলরাউন্ডার শহিদ আফ্রিদি। এবার তার পাশে নাম লেখালেন ক্যারিবিও ওপেনার ক্রিস গেইল।

আফ্রিদি তার ২২ বছরের ক্যারিয়ারে সব ধরণের ক্রিকেট মিলিয়ে ৫২৪ ম্যাচ খেলেছেন। তাতে ছক্কা হাঁকিয়েছেন ৪৭৬টি। গেইল সব মিলিয়ে আফ্রিদির চেয়ে কম ম্যাচ খেলেছেন। ক্যারিবিও ব্যাটিং দানব ৪৪৩ ম্যাচ খেলে আফ্রিদির সমান ৪৭৬টি ছক্কা মেরেছেন।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ১৮ রানে হেরেছে গেইলরা। তবে ক্রিস গেইল দলকে এগিয়ে নিতে প্রাণপণ লড়াই করলেও দলের হার এড়াতে পারেননি। তার ব্যাট থেকে ৬৬ বলে ৭৩ রানের এক ঝড়ো ইনিংস বেরিয়ে আসে। ওই ইনিংসে পাঁচটি ছক্কা হাঁকান বাঁ-হাতি এই ওপেনার।

দল হারলেও ওই ছক্কার সুবাদে রেকর্ড বইয়ে উঠে গেছে ক্যারিবিও ব্যাটিং দানবের নাম। আন্তর্জাতিক ক্রিকেটে আফ্রিদি ওয়ানডে ক্রিকেটে ৩৫১টি ছক্কা মেরেছেন। এছাড়া টি২০ এবং টেস্টে যথাক্রমে ৭৩টি এবং ৫২টি করে ছক্কা মারেন সাবেক পাকিস্তান অলরাউন্ডার। অন্যদিকে ওয়ানডে ক্রিকেটে গেইলের ছক্কা ২৭৫টি। এছাড়া টি২০ ক্রিকেটে ১০৩টি ছক্কার পাশপাশি টেস্টে ৯৮টি ছক্কা হাঁকান ওয়েস্ট ইন্ডিজ ওপেনার।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...