Current date Sep 16, 2026
বাংলাদেশ

কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি: শিক্ষামন্ত্রী

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, যেসব বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে ও এখনও নিজস্ব ক্যাম্পাসে যায়নি, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। এভাবে এসব বিশ্ববিদ্যালয় বেশিদিন চলতে পারবে না।

সোমবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম এ খালেক ও উপাচার্য ড. আবদুল হান্নান চৌধুরী বক্তব্য দেন। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনওয়া প্রিফন্টেন সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

সমাবর্তনে পাঁচ হাজার ৮৫৬ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়। আর ছয়জন শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক, পাঁচজনকে ভাইস চ্যান্সেলর ও চারজনকে চেয়ারম্যান স্বর্ণপদক দেওয়া হয়। শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষামন্ত্রী ব্যবসা ও মুনাফার চিন্তা ত্যাগ করে জনকল্যাণে সেবার মনোভাব ও শিক্ষার জন্য অবদান রাখার দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার উচ্চশিক্ষার চাহিদা পূরণের লক্ষ্যে অনেক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে। এগুলোর গুণগত মান ধরে রাখার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি নারী শিক্ষায় বাংলাদেশের অর্জন সারাবিশ্বের প্রশংসা অর্জন করেছে। এ ক্ষেত্রে আমরা সার্কভুক্ত সব দেশের চেয়ে এগিয়ে আছি।

নুরুল ইসলাম নাহিদ বলেন, সবার জন্য মানসম্মত শিক্ষা ও সব সুযোগ নিশ্চিত করতে চাই। সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী ছাত্রছাত্রীদের মধ্যে কোনো পার্থক্য করি না। তারা সবাই আমাদের সন্তান এবং জাতির ভবিষ্যৎ। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেশের বাস্তবতা ও জনগণের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফি একটি সীমা পর্যন্ত নির্ধারিত রাখতে হবে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...

Lead Newsবাংলাদেশ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে গণ-রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬)...

Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...