Current date Sep 16, 2026
বাংলাদেশ

বিমান বাহিনী প্রধানকে এয়ার চিফ মার্শাল ব্যাজ প্রদান

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সোমবার গণভবনে বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে এয়ার চিফ মার্শালের নতুন র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ বিমান বাহিনী প্রধানকে এই নতুন র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ফুলের তোড়া দিয়ে নতুন বিমান বাহিনী প্রধানকে শুভেচ্ছা জানান এবং তার সাফল্য কামনা করেন। বিমান বাহিনী প্রধানও ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভূঁইয়া, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মাদ জয়নুল আবেদীন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান।

মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে ১২ জুন থেকে ৩ বছরের জন্য বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...

Lead Newsবাংলাদেশ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে গণ-রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬)...

Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...