Current date Oct 25, 2026
বিনোদন

‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’ পেলেন রুনা লায়লা

URL copied
Share URL copied

ঢাবি প্রতিনিধি: ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার- ২০১৮’ পেয়েছেন দেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা। পুরস্কারটি প্রদান করে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’।

আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রুনা লায়লার হাতে স্বর্ণপদক ও পুরস্কার তুলে দেন।

প্রয়াত শিল্পী ফিরোজা বেগমের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে ঢাবির সংগীত বিভাগের ২০১৭ সালের বিএ সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় উর্মি ঘোষ ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ লাভ করেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন— কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ট্রাস্ট ফান্ডের দাতা এম আনিস উদ দৌলা।

পুরস্কারপ্রাপ্ত রুনা লায়লাকে অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘একজন কিংবদন্তি শিল্পীর নামে প্রবর্তিত স্বর্ণপদক ও পুরস্কার আরেকজন কিংবদন্তি শিল্পী লাভ করলেন। শিল্পী রুনা লায়লা বাংলা সংগীতকে বিশ্ব দরবারে সমৃদ্ধরূপে উপস্থাপন করেছেন।’

প্রয়াত শিল্পী ফিরোজা বেগমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উপাচার্য বলেন, ‘নজরুল সংগীতকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে তিনি অনন্য অবদান রেখে গেছেন।’

পুরস্কার পেয়ে রুনা লায়লা বলেন, ‘পুরস্কার সব সময়ই আনন্দ দেয়। আজকের এই পুরস্কার একটু অন্যরকম। কেননা, এই পুরস্কারটি বিখ্যাত সংগীত শিল্পী ফিরোজা বেগমের নামে। তিনি সারা পৃথিবীতে নজরুল সংগীতকে পৌঁছে দিয়েছেন। এই পুরস্কার গ্রহণ করা আমার জন্য অত্যন্ত গৌরবের বিষয়।’

শিল্পী ফিরোজা বেগম ১৯২৬ সালের ২৮ জুলাই ফরিদপুরে জন্মগ্রহণ করেন এবং ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...

Lead Newsবাংলাদেশ

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, চুক্তি অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর বাড়াতে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। এর সঙ্গে আরও ১০টি এয়ারবাস কেনার চুক্তি অক্টোবরে হতে...