Current date Jul 6, 2026
বাংলাদেশ

দুই শিক্ষার্থীর মৃত্যুতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

মঙ্গলবার মহাখালীতে নিহত দিয়ার পরিবারকে দেখতে তার বাসায় গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জড়িত বাস চালক ও হেলপারসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এ সময় মন্ত্রী নিহত দিয়ার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।

তিনি আরো বলেন, ‘অদক্ষ ড্রাইভার হোক, গাড়িটি আমরা চেক করছি এবং এর লাইসেন্স আছে কিনা- সব কিছু আমরা দেখবো। কারণ এখানে প্রশ্ন আসছে, এরা শুধু অদক্ষ নয়, এরা লাইসেন্স বিহীনভাবেও চালাচ্ছে। এগুলো আমরা খতিয়ে দেখবো।’

দুই বাসের প্রতিযোগিতায় রবিবার কুর্মিটোলায় বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো বেশ কয়েকজন শিক্ষার্থী। পরে দুই বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। শিক্ষার্থীদের দাবি ঘাতক চালকের মৃত্যুদণ্ড ও নিরাপদ সড়ক।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...