Current date Sep 16, 2026
বিশ্ব

আফগানিস্তানে যাত্রীবাহী বাসে বোমা বিস্ফোরণ, শিশুসহ নিহত ৮

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে একটি যাত্রীবাহী বাসে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪০ জন। আজ মঙ্গলবার আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে এই ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

খবরে বলা হয়, বোমাটি ফারাহ প্রদেশের একটি রাস্তার পাশে পুঁতে রাখা হয়েছিল। কাবুলগামী একটি যাত্রীবাহী বাস ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় সেটি বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে। ফারাহ প্রদেশের বালা বালুক জেলায় স্থানীয় সময় রাত ৪:৩০ এর দিকে এই বিস্ফোরণ ঘটে।

প্রাদেশিক পুলিশ বাহিনীর মুখপাত্র মুহিবুল্লাহ মুহিব জানান, বোমাটি তালেবানরা পুঁতে রেখেছিল নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালানোর জন্য। কিন্তু ঘটনাচক্রে একটি যাত্রীবাহী বাস এর শিকার হয়েছে।

মুহিব তালেবানের কথা বললেও, তাৎক্ষনিকভাবে এই বিস্ফোরণের সঙ্গে জঙ্গি গোষ্ঠীটির জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে ফারাহ প্রদেশে তালেবান খুবই তৎপর।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...