Current date Sep 16, 2026
বিশ্ব

ইমরানের শপথে আমন্ত্রণ পাচ্ছে সার্কের দেশগুলো

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক)দেশগুলোকে আমন্ত্রণের কথা ভাবা হচ্ছে।

আগামী ১১ আগস্ট দেশটির রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও সাবেক ক্রিকেটার ইমরান ওই শপথ নেবেন বলে জানা গেছে; এতেই সার্কের নেতাদের ডাকার পরিকল্পনা করছেন তিনি।

পিটিআইয়ের এক নেতার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে মঙ্গলবার এতথ্য জানানো হয়।

নাম প্রকাশ না করে ওই পিটিআই নেতা বলেন, ইমরান খানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ সার্কভুক্ত দেশগুলোর প্রধানদের আমন্ত্রণ জানানো হবে। এ ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত হবে।

জাতীয় নির্বাচনে জয়ের জন্য ইমরান খানকে মোদির টেলিফোনের বিষয়টি নিয়েও সন্তুষ্টি প্রকাশ করে তিনি। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিষয়টিকে ইতিবাচক হিসেবে মন্তব্য করেন পিটিআইয়ের এ নেতা।

মোদিকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণের ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন ইমরান খানের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী। তিনি বলেন, শিগগিরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে সোমবারই পাকিস্তানের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করায় ইমরান খানকে টেলিফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় তিনি দুই দেশের সম্পর্ক উন্নয়নে পাকিস্তান ও ভারত একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেন।

গত ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এতে ১১৫টি আসনে জয়ী হয় ইমরানের দল পিটিআই। তবে নিয়ম অনুসারে দেশটির পার্লামেন্টের একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৩৭টি আসন।

ডন জানিয়েছে, একক সংখ্যা গরিষ্ঠ না হওয়ায় ইমরানকে এখন জোট সরকার গঠন করতে হচ্ছে। এর অংশ হিসেবে এরই মধ্যে পিটিআই নেতারা দেখা করেছেন কয়েকটি দললের নির্বাচিত আইনপ্রণেতাদের সঙ্গে।

এরই মধ্যে সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে খাইবার পাখতুনখাওয়া প্রদেশ থেকে নবনির্বাচিত আইনপ্রণেতাদের সঙ্গে এক বৈঠকে বসেন ইমরান; সেখানে তিনি জানিয়েছেন- আগামী ১১ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি।

 

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...