Current date Sep 16, 2026
বাংলাদেশ

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের দুঃখ প্রকাশ

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুইজন শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় পুনরায় শোক, দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

মন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে সেদিনের সড়ক দুর্ঘটনা সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার অনাকাঙ্খিত আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি সেদিনের আচরণের সমালোচনাকে গ্রহণ করেছেন। শাজাহান খান সেদিনের অনিচ্ছাকৃত ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। মন্ত্রী আজ মঙ্গলবার ঢাকায় বিসিআইসি অডিটরিয়ামে এক প্রতিনিধি সভায় এ আহ্বান জানান।

নৌপরিবহন মন্ত্রী সেদিনের দুর্ঘটনার জন্য দোষিদের শাস্তি পাওয়ার বিষয়টি পুনরায় ব্যক্ত করেন। তিনি বলেন, দোষিদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে কোনো সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ করা হবে না।

শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধি অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে ৬ দফা বাস্তবায়নের জন্য প্রতিনিধি সভার আয়োজন করে। বাসস

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...