Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

শুরু হলো বাঙালির শোকের মাস

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক: বুধবার (১ আগস্ট) শুরু হলো শোকের মাস। এ মাসজুড়ে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৯৭৫ সালের এ মাসের মধ্যভাগে ঘটে বাঙালির ইতিহাসের কলঙ্কিত অধ্যায়। ১৫ আগস্ট প্রথম প্রহরে সপরিবারে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

শোকের মাস উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির মধ্যে রয়েছে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, রক্তদান, চিত্র প্রদর্শনী, মিলাদ মাহফিল ইত্যাদি। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনেও সরকারিভাবে হাতে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।

শোকের মাসে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মসূচির মধ্যে রয়েছে ১ আগস্ট ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে কৃষক লীগের রক্তদান কর্মসূচি। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ কর্মসূচি উদ্বোধন করার কথা। ২ আগস্ট সহযোগী সংগঠন তাঁতী লীগের উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা, ৫ আগস্ট ধানমন্ডির আবাহনী মাঠে শহীদ শেখ কামালের জন্মদিন পালন, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিবের জন্মদিনে শ্রদ্ধা নিবেদন, মিলাদ মাহফিল ও আলোচনা, একই দিন সুপ্রিম কোর্ট মিলনায়তনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের শোক দিবসের আলোচনা, ৯ আগস্ট ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের আলোচনা; ১০ আগস্ট যুবলীগ, ১১ আগস্ট স্বেচ্ছাসেবক লীগ, ১২ আগসট স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) ও ১৩ আগস্ট শ্রমিক লীগের আলোচনা অনুষ্ঠান, ১৫ আগস্ট রাষ্ট্রীয় ও দলীয়ভাবে জাতীয় শোকদিবস পালন; ঢাকা ও টু্ঙ্গিপাড়ায় বিস্তারিত কর্মসূচি, ১৬ আগস্ট শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আওয়ামী লীগের আলোচনা সভা, ১৭ আগস্ট সিরিজে বোমা হামলা দিবস উপলক্ষ্যে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের আলোচনা সভা, শোক দিবস উপলক্ষে ১৮ আগস্ট যুব মহিলা লীগ ও ১৯ আগস্ট মহিলা আওয়ামী লীগের আলোচনা, ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে শ্রদ্ধা নিবেদন, নিহত পরিবার ও আহতদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, ২৪ আগস্ট আইভি রহমানের স্মরণে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, মিলাদ মাহফিল ও আলোচনা, বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবিতে ২৯ আগস্ট মহিলা শ্রমিক লীগের বঙ্গবন্ধু এভিনিউতে মানববন্ধন, শোক দিবস উপলক্ষে ৩০ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ৩১ আগস্ট ছাত্রলীগের আলোচনা সভা।

১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নিহত হন। ইতিহাসের নিষ্ঠুরতম এই হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর সহধর্মিনী মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, জাতির জনকের তিন ছেলে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা লেফটেনেন্ট শেখ জামাল ও শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণি, জাতির জনকের ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, তার মেয়ে বেবী সেরনিয়াবাত ও ছেলে আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত আব্দুল্লাহ বাবু, ভাইয়ের ছেলে শহীদ সেরনিয়াবাত, আব্দুল নঈম খান রিন্টু, বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা অফিসার কর্নেল জামিল উদ্দিন আহমেদ ও কর্তব্যরত অনেক কর্মকর্তা-কর্মচারী নিহত হন। সূত্র: বাংলাট্রিবিউন

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...