Current date Jul 6, 2026
বিশ্ব

ইমরানের গোপন কথা ফাঁস করবেন রেহাম

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: ফের বোমা ফাটালেন রেহাম খান। শিগগিরই পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন প্রাক্তন ক্রিকেটার ইমরান খান। এর আগেই হবু প্রধানমন্ত্রীর গোপন কথা প্রকাশ করবেন রেহাম। তিনি জানিয়েছেন, শিগগিরই তিনি ইমরানের মোবাইলের কিছু ম্যাসেজ প্রকাশ করবেন।

পাকিস্তানি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ইমরান ও তার দল তেহরিক-ই-ইনসাফের সমালোচনায় মুখর রেহাম খান। গত বুধবারের নির্বাচনের আগে থেকেই ইমরান এবং পিটিআইয়ের নানা ত্রুটি-বিচ্যুতি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন তিনি। নির্বাচনের আগেই রেহাম নিজের লেখা বই প্রকাশ করেন। তাতেও ইমরানের বিরুদ্ধে নানা নেতিবাচক মন্তব্য রয়েছে।

পরপর সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রেহাম বলেন, এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ আছে। তার মতে, ইমরানের এই জয় আসলে ‘পাপেট শো’। ইমরান সেনার হাতের পুতুল ছাড়া আর কিছু নয়।

টুইটারে রেহাম খানের প্রায় ২০ লাখ ফলোয়ার রয়েছে মানুষ তাকে অনুসরণ করেন। সেখানেই অনেকে অভিযোগ তুলেছেন, রেহাম নাকি ইমরানের ফোন চুরি করেছেন। সেখান থেকেই ম্যাসেজ প্রকাশ করবেন বলে মনে করা হচ্ছে।

‘দ্য হিন্দু’কে দেওয়া এক সাক্ষাৎকারে রেহাম বলেন, ‘ফল কী হবে তা আমি আগেই জানতাম।’ তার মতে, নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হত, তাহলে ইমরানের জেতার কোনও প্রশ্নই উঠত না। খাইবার পাখতুনখাওয়া প্রদেশসহ কয়েকটি স্থানে পিটিআই এত ভালো করা অসম্ভব। কারণ, ওই সব স্থানে পিটিআইয়ের প্রাদেশিক সরকারের কোনো জনপ্রিয়তাই নেই।

ইমরান খানকে সেনাবাহিনীর প্রার্থী বলেও উল্লেখ করেন রেহাম খান। রেহাম ব্যাখ্যা দিয়ে বলেন, নওয়াজ শরিফ যখন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে চেষ্টা করে যাচ্ছেন এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের চালুর দিকে যাচ্ছিলেন, তখন সেনাবাহিনী হতাশ হয়েছে। তখনই নওয়াজ শরিফের বিদায়ের পথ তৈরি করতে থাকে সেনারা। আর এই সময়ে ইমরান হয়ে ওঠেন তাদের হাতের পুতুল।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...