Current date Sep 16, 2026
বাংলাদেশ

সিলেটে জামানত হারালেন জামায়াত প্রার্থী

URL copied
Share URL copied

সিলেট প্রতিনিধি: সিলেট সিটি নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গী জামায়াত মেয়র পদে প্রার্থী দেয়। দলটির মহানগর শাখার আমির এহসানুল মাহবুব জুবায়ের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে জুবায়ের ভোট পেয়েছেন ১০ হাজার ৯৫৪ ভোট।

নির্বাচনে কাস্ট হওয়া ভোটের মধ্যে সাড়ে ১২ শতাংশ ভোট না পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। ইসির আইন অনুসারে, জামানত টিকিয়ে রাখতে হলে কাস্ট হওয়া মোট ভোটের সাড়ে ১২ শতাংশ পেতে হবে।

নির্বাচন কমিশনে নিবন্ধন বাতিল হওয়া জামায়াতের পক্ষে দলীয় প্রতীক নিয়ে ভোটে দাঁড়ানো সম্ভব ছিল না। তাই টেবিল ঘড়ি প্রতীকে ভোট করতে হয়েছে জুবায়েরকে।

১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টিতে জামায়াত নেতা ভোট পেয়েছেন ১০ হাজার ৯৫৪টি। ভোট পড়েছে মোট এক লাখ ৯১ হাজার ২৮৯টি। অর্থাৎ শতকরা হিসেবে জামায়াত নেতা ভোট পেয়েছেন মাত্র ৫.৭ শতাংশ।সূত্র: বিডি-প্রতিদিন

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...