Current date Sep 16, 2026
বিশ্ব

ভারতে গৃহযুদ্ধের আশঙ্কা সম্পর্কিত বক্তব্য, মমতার বিরুদ্ধে মামলা

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: ভারতের আসামে নাগরিকদের চূড়ান্ত খসড়া তালিকা থেকে ৪০ লাখ মানুষ বাদ পড়ায় শুরু থেকেই সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এটি ভারতে গৃহযুদ্ধ উসকে দিতে পারে এবং এর ফল রক্তক্ষয়ী হতে পারে বলেও সতর্ক করে দিয়েছিলেন তিনি। এমন বক্তব্য দেয়ায় এবার তার বিরুদ্ধে মামলা করেছেন ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আসামে ভারতীয় জনতা যুব মোর্চা’র (বিজেওয়াইএম) তিন কর্মী ওই মামলাটি করেছেন।

তাদের অভিযোগ, মমতার এসব বক্তব্য আসামের সম্প্রদায়গুলোর মধ্যে ঘৃণা ও উত্তেজনা উসকে দিচ্ছে।

১৯৭১ সালের ২৪ মার্চের আগে আসামে এসেছেন এটা প্রমাণ করতে না পারায় আসামে ভারতীয় নাগরিক তালিকা থেকে ৪০ লাখ মানুষকে বাদ দিয়ে সম্প্রতি চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ করা হয়। ওই বিষয়ে নয়া দিল্লীতে এক বৈঠকে মমতা বলেছিলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে এ তালিকা করা হয়েছে। আমরা এটা হতে দেব না। বিজেপি মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য এটা করেছে। এই পরিস্থিতি কিছুতেই মেনে নেয়া যাবে না। এতে দেশে গৃহযুদ্ধ শুরু হবে, এর ফল হবে রক্ষক্ষয়ী।’ সূত্র: এনডিটিভি

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...