Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

বাংলাদেশ একটি মানবিক সংকট মোকাবেলা করছে: প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

 পিপল নিউজ২৪ নিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে বাংলাদেশ একটি মানবিক সংকট মোকাবেলা করছে। রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিয়েছি। এতে আমাদের স্থানীয় লোকদের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।

রোববার সকালে রাজধানীর রেডিসন হোটেলে ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) আঞ্চলিক প্রধান কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, মানবিক দিক বিবেচনা করে আমরা তাদের আশ্রয় ও খাদ্য দিয়ে যাচ্ছি। আমরা তাদের নিজ দেশ মিয়ানমারে পাঠাতে চাই। এ নিয়ে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে। মিয়ানমারকে চুক্তি বাস্তবায়নে চাপ অব্যাহত রাখার জন্য আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি।

তিনি বলেন, আমরা বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অগ্রাধিকার দিচ্ছি। ৯০ শতাংশ মানুষ বিদ্যুৎ পাচ্ছেন। ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব। সবাই মিলে নতুন প্রজন্মের জন্য উজ্জ্বল ও সমৃদ্ধ দেশ গড়ে তুলব, এমন পরিকল্পনা নিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা শিক্ষা ও স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে কাজ করছি। ২০০ প্রকার সরকারি সেবা জনগণের হাতে পৌঁছে দিয়েছি। ১৫ কোটি তিন লাখ মোবাইল সিম এখন মানুষ ব্যবহার করে।

প্রযুক্তিতে আমরা অনেক এগিয়েছি। মহাশূন্যে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণের মাধ্যমে ৫৭তম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ হওয়ার গৌরব অর্জন করেছি। আমরা এগিয়ে যাচ্ছি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...