Current date Sep 6, 2026
খেলা

মাহমুদউল্লাহর সঙ্গে তামিমের দ্বিমত

URL copied
Share URL copied

ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি জিম্বাবুয়ে। সেই দলটির বিপক্ষেই টেস্টে বেহাল দশা টাইগারদের। দেড় দিন আগে এবং ১৫১ রানের বিশাল ব্যবধানে সিলেট টেস্ট হেরেছে তারা। এতে চরম হতাশ মাহমুদউল্লাহ রিয়াদ। তার মতে, এভাবে টেস্ট খেলার কোনো মানেই হয় না।

তামিম মনে করেন, জিম্বাবুয়ের বিপক্ষে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত, সাময়িক। পরের টেস্টেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। সব যাতনা ভুলিয়ে দেবে টাইগাররা।

শুধু ঢাকা টেস্টেই নয়, আগামী সময়ে এ সংষ্করণে ভালো করবে বলেও আশা ড্যাশিং ওপেনারের, আমরা সবাই টেস্টে ভালো খেলার জন্য সংগ্রাম করছি। কারণ এটাই মূল ক্রিকেট। তবে অজস্র চেষ্টার পরও ফলাফল পক্ষে আসছে না। বিষয়টি বেশ হতাশার। তবে আমরা এ দুঃসময় অতিক্রম করব। আমরা ঘুরে দাঁড়াব। সব প্রতিপক্ষের বিপক্ষে ভালো খেলব।

সিলেট টেস্টে ভীষণভাবে টের পাওয়া গেছে তামিমের অভাব। এশিয়া কাপের প্রথম ম্যাচে বাঁ-হাতে চোট পাওয়ার পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। এখন অনেকটাই সুস্থ। ফলে ঢাকা টেস্টে তার খেলার গুঞ্জন তৈরি হয়। কিন্তু খেলবেন না এ ওপেনার। সব ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলবেন তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...