Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

রাঙ্গামাটিতে সন্ত্রাসী হামলায় আহত ৭ জন ঢাকা সিএমএইচে

URL copied
Share URL copied

নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচনকর্মীদের ওপর দুর্বৃত্তের ব্রাশফায়ারে গুরুতর আহত ৭ জনকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) রাতেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে হেলিকপ্টারে যোগে সিএমএইচ-এ পাঠানো হয়। তবে এ নিয়ে উদ্ধৃত হয়ে কেউ কথা বলেননি।

এর আগে রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে হেলিকপ্টারে করে আহত ১০ জনকে রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে নেয়া হয়।

সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের নয়মাইল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় ৭ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

স্থানীয় প্রশাসনের বরাতে তিনি বলেন, নির্বাচনীকর্মীরা বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের দুর্গম কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্ব পালন শেষে একসঙ্গে বিজিবি প্রহরায় গাড়িবহর নিয়ে বাঘাইছড়ি উপজেলা সদরে ফিরছিলেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা সম্ভব হয়নি।

বাঘাইছড়ি থানা পুলিশের ওসি এমএ মনজুর জানিয়েছেন, সাজেক ইউনিয়নের তিনটি কেন্দ্রে দায়িত্ব পালন শেষে নির্বাচনী কর্মকর্তারা আনসার ও পুলিশ সদস্যদের নিয়ে বিজিবি প্রহরায় চাঁদের গাড়ি (জিপ) করে বাঘাইছড়ি উপজেলা সদরে ফিরছিলেন। এ সময় তাদের গাড়িতে থাকা নির্বাচন কর্মকর্তাদের ওপর ব্রাশফায়ার করা হলে চালক গাড়ি না থামিয়ে দ্রুতগতিতে গাড়িটি চালিয়ে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে গাড়িতে থাকা কর্মকর্তাদের নামানোর পর একে একে গুলিবিদ্ধরা মৃত্যুবরণ করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...