Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

চট্টগ্রামে অধিকাংশ অবৈধ পরিবহন সড়কে,নির্বিকার ট্রাফিক বিভাগ

URL copied
Share URL copied

মুজিব উল্ল্যাহ্ তুষার:

চট্টগ্রামে পাবলিক ও পার্সোনাল গাড়িসহ চলাচল করছে প্রায় আড়াই লাখেরও বেশি
গাড়ি। এর মধ্যে বাস-মিনিবাম থেকে শুরু করে হিউম্যান হলার পর্যন্ত প্রায় ৫
হাজার গাড়ি গণপরিবহনের কাজে ব্যবহার হচ্ছে। এছাড়াও রয়েছে প্রায় ২০ হাজার
সিএনজি টেক্সি যা শহরের বাইপাস সড়কগুলোতে শেয়ারে আবার কখনও সাধারণ যাত্রী
পরিবহনে ব্যস্ত রয়েছে।

নগরীতে চলাচলরত ৫০ ভাগ গাড়িই অবৈধভাবে চলাচল করছে। অভিযোগ উঠেছে, এসব গাড়ি
ট্রাফিক ও থানা-পুলিশকে ম্যানেজ করেই রাস্তায় চলাচল করেছে। সড়কে বিআরটিএর রুট
অনুমোদন অনুযায়ী চলছে না এসব গাড়ি। এমন অভিযোগ যাত্রীদের কাছ থেকে আসছে
প্রত্যক্ষ ভোগান্তির কারণে।

অভিযোগ রয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় চলাচলরত সিট বাস বা লোকাল বাস
মালিকরা অবৈধ ব্যবসায় নেমেছে। নগরীর রাস্তায় গাড়ির কৃত্রিম সঙ্কট তৈরি করে বাস
মালিকরা অবৈধভাবে গার্মেন্টেসে ভাড়া দিচ্ছে। প্রতিদিন সকাল ৬টা থেকে ৮টা
পর্যন্ত ও বিকেলে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দ্বীগুণ ভাড়ায় চালাচ্ছে প্রায়
৮শ’ বাস। ফলে গণপবিহনের কৃত্রিম সঙ্কটে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে।
এদিকে, নগরীর রাস্তায় চলাচল করা বেশিরভাগ গাড়িই অবৈধভাবে ও জাল কাগজপত্র দিয়ে
চলাচল করছে। বেশিরভাগ গাড়ি ট্রাফিক পুলিশকে ম্যানেজ করে গাড়ির রেজিস্ট্রেশন
সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, রুট পারমিট, ট্যাক্স টোকেন ও ইন্স্যুরেন্স
সার্টিফিকেট না নিয়েই রাস্তায় গাড়ি নামাচ্ছে। এতে গাড়ি মালিক সরকারকে রাজস্ব
ফাঁকি দিয়ে অবৈধভাবে আয় বাড়াচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার।চট্টগ্রামের
বিআরটিএর আঞ্চলিক দফতর সূত্রে জানা গেছে, গণপরিবহন জরিপের উদ্দেশ্যে রুট
পারমিটধারী যানবাহনগুলো নির্দিষ্ট তারিখ অনুযায়ী গাড়ির রেজিস্ট্রেশন
সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, রুট পারমিট, ট্যাক্স টোকেন ও ইন্স্যুরেন্স
সার্টিফিকেট পরীক্ষা করার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত গণপরিবহনের এক-তৃতীয়াংশ
গাড়ি পুলিশের ডাকে সাড়া দেয়নি। রুট পারমিটের অনুমতি বা অন্য কাগজপত্র ঠিক না
থাকলে ওই গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...