Current date Oct 28, 2026
Lead Newsঅর্থনীতি

মুজিব বর্ষ উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড। ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন,এম.পি এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় পরিচালক আবদুল বাছেত খান ও মোহাম্মদ দেলোয়ার হোসেন, ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম , খন্দকার আতাউর রহমান, অরুণ কান্তি পাল, জিএম অশোক কুমার সিংহ রায়, মো. শফিকুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর, আবুল খায়ের, খান ইকবাল হোসেন, আবদুর রহিম, গোলাম মর্তুজা, মো. মজিবর রহমান, শহিদুল্লাহ সরকার, সালমা বানু, ওয়াহিদা বেগম, শওকত আলী খান, ইয়াছমিন বেগম, সিএফও শওকত জাহান, এফসিএমএ, সকল ডিজিএম, সিবিএর সভাপতি শাহ আলম ও সেক্রেটারি মহিউদ্দিনসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...