Current date Sep 16, 2026
বাংলাদেশ

দোকান-শপিংমল খোলা রাখা যাবে বিকেল ৫টা পর্যন্ত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

চলমান রমজান ও আসছে ঈদ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে বিকেল পাঁচটা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ আজ সোমবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।

সরকারের তরফ থেকে ‘ব্যবসা-বাণিজ্যে’র স্বার্থে দোকান-পাট খোলার এমন সিদ্ধান্ত আসলো। তবে, স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা নির্দেশমালা কঠোরভাবে মেনে চলতে হবে। কিন্তু ঢাকায় গণপরিবহন চলতে পারবে কিনা সে বিষয়ে কোনো পরিষ্কার নির্দেশনা নেই।

একইসঙ্গে জনসাধারণের চলাচলের সময়েও কিছুটা শিথিল করা হয়েছে। নতুন ছুটির সময় থেকে রাত ৮টা থেকে সকাল ছয়টা পর্যন্ত বিশেষ প্রয়োজন (চিকিৎসা, লাশ দাফন, জরুরি সেবার কাজ) ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবে না। এর আগে সন্ধ্যায় ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা ছিল।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এ আদেশটি স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়েছে, আগামি ৭ মে থেকে ১৪ মে পর্যন্ত জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা সীমিত করা যেতে পারে।

এতে আরো বলা হয়েছে, ‘রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকানা-পাট খোলা রাখা যাবে।’ তবে এই ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ বিষয়ে বলা হয়েছে, ‘ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে’।

বড় বড় শপিং কমপ্লেক্সগুলোর বিষয়ে বলা হয়েছে, ‘বড় শপিংমলগুলোর প্রবেশ মুখে হাত ধোয়ার  ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। দোকান-পাট ও শপিংমলগুলো অবশ্যই বিকেল ৫টারমধ্যে বন্ধ করে দিতে হবে।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...