Current date Sep 16, 2026
বাংলাদেশ

নাসিমের সফল অস্ত্রোপচার, দোয়া কামনা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

শুক্রবার দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিপ্লব বড়ুয়া বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সফল হয়েছে। রোগমুক্তির জন্য আমরা সকলের দোয়া কামনা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাসিম ভাইয়ের পুত্র তানভির শাকিল জয়ের সঙ্গে টেলিফোনে যোগাযোগ রাখছেন।

এর আগে সকালে মোহাম্মদ নাসিমের ব্রেনস্ট্রোক হয়। এরপর তার অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।

জ্বর-কাশিসহ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে গত ১ জুন দুপুরে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম। সেখানেই করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়।

রাতে ওই পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। তার পরের তিন দিন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও শুক্রবার সকালে নতুন জটিলতা তৈরি হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিমকে শুক্রবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার কথা থাকলেও অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...