Current date Jul 6, 2026
বাংলাদেশ

প্রেমিকাকে ধর্ষণের পর বন্ধুদের হাতে তুলে দিল প্রেমিক

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এক তরুণীকে ঘুরতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। পরে প্রেমিকের বন্ধুরা পালাক্রমে ওই তরুণীকে ধর্ষণ করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৪ জুন) রাতে শায়েস্তাগঞ্জ থানায় অভিযোগ করেছেন ওই তরুণী।

ওই তরুণীর বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলায়। তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একটি কারখানায় চাকরি করেন।

ওই তরুণীর অভিযোগ, গত মঙ্গলবার (২ জুন) শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের সারাজ মিয়ার ছেলে রিপন (১৯), ফিরোজ মিয়ার ছেলে ফয়সাল (২০) ও জাহাঙ্গীর মিয়ার ছেলে শাহিন মিয়াসহ (১৯) অজ্ঞাত আরও বেশ কয়েকজন তাকে ধর্ষণ করে।

তিনি জানান, চাকরির সুবাধে দীর্ঘদিন ধরে তিনি শায়েস্তাগঞ্জের সুরাবই গ্রামের মর্তুজা খার বাসায় ভাড়া থাকেন। একই গ্রামের শাহিন মিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। শাহিন মঙ্গলবার উপজেলার অলিপুরে রাবার বাগানে ঘুরতে নিয়ে যায় তাকে। সঙ্গে তার বন্ধুরাও যায়। একপর্যায়ে শাহিন মিয়া তাকে ধর্ষণ করে। পরে তার বন্ধুরাও তাকে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনাটি তিনি বাসায় এসে তার মাকে জানান। বৃহস্পতিবার রাতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, ওই তরুণী ও তার পরিবারের লোকজন বিষয়টি জানিয়েছে। তবে এখন পর্যন্ত লিখিত কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের গ্রেফতার করবো।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...