Current date Jul 6, 2026
বাংলাদেশ

অধ্যাপক গোলাম রহমান সপরিবারে করোনায় আক্রান্ত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:সাবেক প্রধান তথ্য কমিশনার ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক চেয়ারম্যানে অধ্যাপক গোলাম রহমান সপরিবারে করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূ আক্রান্ত হয়েছে। এছাড়া তার গৃহকর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার বিকালে অধ্যাপক গোলাম রহমান নিজেই এই তথ্য দিয়েছেন।

তিনি জানান, গত ২৯ মে প্রথমে তার স্ত্রী নাইম আরা হোসাইনের করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা পরীক্ষা করালে অধ্যাপক গোলাম রহমানসহ আরও ৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

তিনিসহ করোনায় আক্রান্ত চারজন গুলশানের নিকেতনের বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানান অধ্যাপক গোলাম রহমান। তবে তার স্ত্রী নাইম আরা হোসাইনের শারীরিক অবস্থা ভালো না হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে প্লাজমা থেরাপি দেয়ার চেষ্টা চলছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক এই অধ্যাপক।

তিনি আরও বলেন, আমাদের চারজনের স্বাস্থ্যের অবস্থা মোটামুটি ভালো। আমার শারীরিক অবস্থা আগের চেয়ে বেটার।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...