Current date Sep 16, 2026
বিশ্ব

আগুন নিয়ে খেললে আমেরিকা নিজেই পুড়ে মরবে: চীন

URL copied
Share URL copied

পিপল নিউজ ডেস্ক: তাইওয়ানের সঙ্গে কোনো রকম আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে মার্কিন সরকারকে হুশিয়ারি দিয়েছে চীন।

আমেরিকার স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজারের তাইওয়ান সফরের প্রেক্ষাপটে বেইজিং এই হুশিয়ারি দিল। খবর ডেইলি এক্সপ্রেস ও এবিসির।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেন, যারা আগুন নিয়ে খেলবেন, তারা নিজেরাই পুড়ে মরবেন।

মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার গত রোববার তিন দিনের সফরে তাইওয়ান যান। ১৯৭৯ সালের পর এই প্রথম আমেরিকার কোনো শীর্ষ পর্যায়ের মন্ত্রী তাইওয়ান সফর করলেন। ওই বছর তাইওয়ান ব্রিটিশ শাসন থেকে চীনের অধীনে ন্যস্ত হয়।

স্বশাসিত তাইওয়ান দ্বীপের ওপর আমেরিকা চীনের সার্বভৌমত্ব স্বীকার করে আসছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সময় তাইওয়ান ইস্যুতে আমেরিকা অনেকটা আগ্রাসী নীতি গ্রহণ করেছে, যা চীনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...