Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

URL copied
Share URL copied

পিপল নিউজ ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শনিবার ১৫ আগষ্ট ২০২০ ধানমন্ডির ৩২ নম্বরের জাতির পিতার প্রতিকৃতিতে রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের নেতৃতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে তিনি পবিত্র কোরআনখানি ও মিলাদ মাহফিলে অংশ নেন। এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবিত হয়ে সবাইকে কাজ করার আহবান জানান। এ সময় ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান, অরুন কান্তি পাল, মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম, অশোক কুমার সিংহ রায়, খাঁন ইকবাল হোসেনসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা। রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ’র সভাপতি শাহআলম ও সেক্রেটারি মো. মহিউদ্দিনের নেতৃত্বে সিবিএর পক্ষ থেকেও জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...