Current date Nov 5, 2026
বাংলাদেশ

জীবিতদের সারিয়ে তুলতে সর্বাত্মক চেষ্টা চলছে : স্বাস্থ্যমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

‘নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২৪ জন মারা গেছেন। জীবিত আছেন ১৩ জন। তবে তাদের সবারই শ্বাসনালি পুড়ে গেছে, শরীরের ৫০ থেকে ৭০-৮০ ভাগও পুড়ে গেছে। ফলে কেউই আশঙ্কামুক্ত নয়। জীবিতদের সারিয়ে তোলার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।’

রোববার (৬ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে এসে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, এ ঘটনায় মোট ৩৭ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে তাদের মধ্যে ২৪ জন মারা গেছেন। যারা বেঁচে আছেন তাদের সবার শরীরের ৫০ থেকে ৭০-৮০ ভাগ পর্যন্ত পোড়া। জীবিত ১৩ জনের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক, তাদের সবার শ্বাসনালি পোড়া। তাদের মধ্যে ছয়জনকে আইসিইউতে রাখা হয়েছে। এই ছয়জনের অবস্থা ক্রিটিক্যাল আর বাকিরাও আশঙ্কামুক্ত নয়।

তিনি বলেন, জীবিতদের সারিয়ে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।

আহতদের ক্ষতিপূরণের বিষয়ে প্রশ্নে তিনি বলেন, ক্ষতিপূরণের বিষয়ে পরবর্তীতে আলোচনা করে জানানো হবে।

ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে তিনি বলেন, এ ঘটনায় ‘অবহেলাজনিত মৃত্যুর’ কথা উল্লেখ করে ফতুল্লা থানায় মামলা হয়েছে। পাশাপাশি তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় উপস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, আপাতত আহতদের চিকিৎসা-ওষুধপত্র এবং নিহতদের দাফনে ক্ষতিপূরণ দেয়া হচ্ছে। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের দুর্যোগ বিষয়ক কমিটি বৈঠকে বসবে। বৈঠকে প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে ক্ষতিপূরণ নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৫০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়াহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এখন পর্যন্ত এ ঘটনায় ২৪ মৃত্যু হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...