Current date Jul 6, 2026
বাংলাদেশ

ইউএনও’র ওপর হামলা : প্রধান আসামি ৭ দিনের রিমান্ডে

URL copied
Share URL copied

 

জেলা প্রতিনিধি: দিনাজপু‌রের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় প্রধান আসা‌মি‌ আসাদুল‌কে ৭ দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রে‌ছে আদালত। আসাদুল যুবলীগের সদস্য ছিলেন। ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার বিকাল ৪টায় গোয়‌ে‌ন্দা পু‌লিশের (ডি‌বি) ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা ইম‌াম জাফর চিফ জু‌ডি‌সিয়াল ম্যা‌জি‌স্ট্রেট আদালকে আসাদুল‌কে হা‌জির করা হয়। এ সময় আদাল‌তের কা‌ছে ১০ দি‌নের ‌রিমান্ড চান। ঘোড়াঘাট আম‌লী আদালত ৭ এর সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম্যা‌জিস্ট্রেট ম‌নিরুজ্জামান সরকার ৭ দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রেন।

এর আগে শনিবার অপর দুই আসা‌মি নবীরুল ইসলাম ও সান্টু কুমার‌কে ৭ দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রেন আদালত। ওই সময় আসাদুল অসুস্থ থাকায় তাকে উপস্থিত করা যায়নি। আজ তা‌কে আদাল‌তে হা‌জির করা হয়।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...