Current date Sep 16, 2026
বিশ্ব

করোনায় ভারতে ২৪ ঘণ্টায় আরও ১১৮১ জনের মৃত্যু

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক:

কোভিড-১৯ মহামারীতে বিপর্যiস্ত ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৮১ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮৬ হাজার ৮২১ জন। স্বাস্থ্য মন্ত্রনালয়ের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা এনআইয়ের বৃহস্পতিবার সকালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৯৮ হাজার ৬৭৮ জন। আর করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ১২ হাজার ৫৮৪ জন। তাদের মধ্যে ৯ লাখ ৪০ হাজাদের বেশি মানুষ গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। শনাক্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ৫২ লাখ ৭৩ হাজার ২০১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৩৭৬ জন।

অন্যদিকে করোনায় মৃত্যু ও আক্রান্তদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার বলছে, করোনায় ভারতে মারা গেছেন ৯৮ হাজার ৭০৪ জন। আক্রান্ত হয়েছেন ৬৩ লাখ ১২ হাজার ৫৮৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫২ লাখ ৭৩ হাজার ২০১ জন।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কেরালা, তেলেঙ্গানা, বিহার, আসাম ও গুজরাট।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ৩৬ হাজার ৬৬২ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৯ হাজার ৫২০ জন, কর্ণাটকে ৮ হাজার ৮৬৪ জন, অন্ধ্রপ্রদেশে ৫ হাজার ৮২৮ জন, উত্তরপ্রদেশে ৫ হাজার ৭৮৪ জন, দিল্লিতে ৫ হাজার ৩৬১ জন এবং পশ্চিমবঙ্গে ৪ হাজার ৯৫৮ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই দেশটির অবস্থান।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...