Current date Sep 16, 2026
বাংলাদেশ

টাঙ্গাইলে ট্রেন-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতিতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর কিছুক্ষণ রেল যোগাযোগ বন্ধ থাকলেও বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু স্টেশনের ট্রাফিক ইন্সপেক্টর ইফতেখার রোকন।

ইফতেখার রোকন জানান, সকালে ওই স্থানে একটি ট্রাক ও কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনা এড়াতে কাভার্ডভ্যানটি রেললাইনের ওপর উঠে পড়লে সিরাজগঞ্জ এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হন।

তিনি আরও বলেন, কিছুক্ষণ পর দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি রেললাইনের ওপর থেকে সরিয়ে নিলে ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক আছে।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...