Current date Sep 16, 2026
বিশ্ব

ট্রাম্প হাসপাতালে ভর্তি

URL copied
Share URL copied

নিজস্ব ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টারমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্বাচনের মাত্র এক মাস আগে প্রাণঘাতী এ ভাইরাাসে আক্রান্ত হলেন ৭৪ বছর বয়সী রিপাবলিক দলে এ প্রেসিডেন্ট প্রার্থী।

হোয়াইট হাউজ জানিয়েছে, ‘অতিরিক্ত সতর্কতামূলক’ পদক্ষেপ হিসেবে ট্রাম্পকে ওয়াশিংটনের নিকটবর্তী ওলাল্ডার রিড সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর বিবিসির।

শুক্রবার সকালে জ্বরে আক্রান্ত ট্রাম্প জানান, তিনি ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।

হোয়াইট হাউজ ডোনাল্ড ট্রাম্পের শারিরীক অবস্থা ‘ভালো’ বলে উল্লেখ করেছে। ট্রাম্পের দফতর প্রধান মাইক মিডো দাবি করেছেন, ট্রাম্প ও মেলানিয়ার শরীরে করোনাভাইরাসের ‘হালকা’ লক্ষণ দেখা যাচ্ছে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন ট্রাম্প সামরিক হাসপাতালে তার জন্য স্থাপিত একটি দফতর থেকে নিজের অফিসিয়াল দায়িত্ব পালন করবেন।

অর্থাৎ আপাতত তিনি প্রেসিডেন্টের দায়িত্ব তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের হাতে হস্তান্তর করছেন না। যদিও, আমেরিকার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট যেকোনো সময় তার দায়িত্ব তার ভাইস প্রেসিডেন্টের কাছে হস্তান্তর এবং পরবর্তীতে আবার তা ফিরিয়ে নিতে পারেন।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...