Current date Sep 16, 2026
বাংলাদেশ

অবশেষে ভেসে উঠল নিখোঁজ সেই ভাই-বোনের লাশ

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

রাজশাহী মহানগরীর উপকণ্ঠ নবগঙ্গা এলাকায় পদ্মায় নৌকাডুবির ঘটনায় বিশ্ববিদ্যালয়ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুপাতো ভাই রিমনের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল ৬টার দিকে রাজশাহীর পবা উপজেলার নবগঙ্গা এলাকা পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সূচনার মামা মামুন ও রিমনের চাচা রেজাউল হক জানান, সকাল ৬টার দিকে দিকে পবা উপজেলার নবগঙ্গা এলাকা পদ্মা নদী থেকে একটু দূরে দুই ভাই-বোনের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। এ সময় খবর দিলে তারা এসে সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুপাতো ভাই রিমনের গলিত মরদেহ শনাক্ত করেন।

এর আগে ২৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে রাজশাহীর পবা উপজেলার নবগঙ্গা এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হন তারা।

নিখোঁজ সাদিয়া ইসলাম সূচনা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্রী বলে নিশ্চিত করেছেন তার স্বজনরা। সূচনা ঢাকার ধানমণ্ডি এলাকায় বসবাস করতেন।

তিনি পবা উপজেলার খোলাবোনা এলাকায় চাচা জালাল উদ্দিনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। নিখোঁজ রিমনের বাড়ি নওগাঁয়। সূচনা ও রিমন সম্পর্কে মামাতো-ফুপাতো ভাইবোন।

রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাকির হোসেন জানান, নিখোঁজ দুই শিক্ষার্থীর গলিত মরদেহ ঘটনাস্থলেই ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে নবগঙ্গা এলাকায় পদ্মা নদীতে মাঝিসহ ১৩ যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। পরে অন্য নৌকা গিয়ে মাঝিসহ ১১ জনকে উদ্ধার করে।

তবে বিশ্ববিদ্যালয়ছাত্রী সূচনা ও তার ফুপাতো ভাই রিমন এখনও নিখোঁজ ছিলেন। শনিবার তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাকির হোসেন জানিয়েছিলেন, উদ্ধার হওয়া ১১ জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...