Current date Sep 8, 2026
Lead News

কুমিল্লায় বাস- মাইক্রোবাস সংঘর্ষে দুইজন নিহত

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

কুমিল্লায় স্টার লাইন পরিবহনের বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে কোরপাই এলাকায় ফেনী অভিমুখী স্টার লাইন পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে গিয়ে মাইক্রোবাসের চালক ও এক নারী যাত্রী মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানায় নিয়ে যান। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন জানান, নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...