Current date Sep 16, 2026
বিশ্ব

ট্রাম্পের নির্বাচনী প্রচারণা স্থগিত

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক:মার্কিন নির্বাচনের রিপাবলিকানদের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে। মার্কিন নির্বাচনে ট্রাম্পের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী হোয়াইট হাউসের উপদেষ্টা হোপ হিকসও করোনায় আক্রান্ত হয়েছেন। সবকিছু মিলিয়ে রিপাবলিকান শিবিরের নির্বাচন কার্যক্রম পরিচালনার মতো পরিস্থিতি নেই।

খুব কাছাকাছি সময় চলে আসার পর গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন তার করোনা পজিটিভ। তিনি আইসোলেশনে যাচ্ছেন। একই সঙ্গে তাঁর স্ত্রী মেলানিয়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টিপেইনের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের অংশগ্রহনে ভার্চুয়াল অথবা সরাসরি যত ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে তা সব সাময়িক স্থগিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ক্যাম্পেইন ইভেন্ট পরবর্তীতে চালু করতে পারেন। ট্রাম্পের পরবর্তী আপডেটগুলো হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হবে।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...