Current date Sep 16, 2026
বাংলাদেশ

জলিরপার ইউপি উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত

URL copied
Share URL copied
মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরাপাড় ইউনিয়নের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দি¦তায় চেয়ারম্যান নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিভা মন্ডল। রবিবার সকালে মুকসুদপুর উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার হাচেন উদ্দিন তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষনা করেন। এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার ফয়জুল মোল্যা ও মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের নের্তৃবৃন্দ ।
উপজেলা নির্বাচন অফিসার হাচেন উদ্দিন জানান, ঘোষিত তফসিল মতে ২০ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো কিন্তু ৩ অক্টোবর অপর দুই স্বতন্ত্র প্রার্থী মিহির কান্তী রায় ও শেফালী রানী হালদার তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় আওয়ামী লীগ প্রার্থী বিভা মন্ডলকে বিনা প্রতিদ্বন্দি¦তায় চেয়ারম্যান ঘোষনা করা হলো।
২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের পরে ২৬ সেপ্টেম্বর বাছাইয়ে তিনজনেরই প্রার্থীতা বৈধ বলে ঘোষনা হওয়ার পর থেকে এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছিল। উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা ভোটারের বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করে বেড়িয়েছেন দিন রাত। কিন্তুঅপর দুই স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন।
Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...