Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

ট্রাম্প ও মেলানিয়ার দ্রুত সুস্থতা কামনা শেখ হাসিনার

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে লেখা একটি চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ ভাইরাস থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তার স্ত্রীর সুস্থতা কামনা করেন।

চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুভার্গ্যজনকভাবে আপনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শুনে দুঃখ পেয়েছি।

ট্রাম্প ও তার স্ত্রী সুস্থতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, আশা করি আপনি (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট) ও মেলানিয়া ট্রাম্প খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে শিগগিরই কাজ শুরু করবেন। এই মহামারি ও এর কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় আগামী দিনগুলোতে নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

শেখ হাসিনা বলেন, আপনি এমন এক সময় কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হলে যখন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে এর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি।

করোনা ভাইরাস থেকে যুক্তরাষ্ট্রের মানুষের জীবন বাঁচাতে এবং এর ক্ষতি মোকাবিলায় নেওয়া উদ্যোগগুলোর পাশাপাশি ট্রাম্পের নেতৃত্ব ও দৃঢ় আত্মবিশ্বাসের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চিঠিতে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...