Current date Sep 7, 2026
Lead Newsআইন-আদালত

অধ্যক্ষ গোপাল হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড

URL copied
Share URL copied

 

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যার চাঞ্চল্যকর মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

সাজা কমানো তিন আসামি হলো– তসলিম উদ্দীন ওরফে মন্টু, আজম ও আলমগীর কবির ওরফে বাইট্টা আলমগীর।

মঙ্গলবার সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ ভার্চুয়াল কোর্ট এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

এদিন আসামিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা।

২০০১ সালের নভেম্বরে চট্টগ্রামের জামালখান এলাকার বাসায় নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীকে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ড দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।

এ মামলায় ২০০৮ সালের ২৭ মার্চ চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ একরামুল হক চৌধুরী চারজনকে ফাঁসি ও তিনজনকে যাবজ্জীবন দণ্ড দেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...