Current date Sep 15, 2026
বিশ্ব

থাইল্যান্ডে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ১৭

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক:

থাইল্যান্ডে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন। হতাহতরা সবাই বাসের যাত্রী।

রোববার স্থানীয় সময় সকাল ৮টার দিকে রাজধানী ব্যাংককের প্রায় ৫০ কিলোমিটার পূর্বাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গার্ডিয়ান।

পুলিশ জানিয়েছে, বাসের যাত্রীরা চা চোয়েং সাও প্রদেশের একটি বৌদ্ধ মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের যোগ দিতে যাচ্ছিলেন।

জেলা পুলিশ প্রধান জানিয়েছেন, বাসের যাত্রীরা বৌদ্ধ ধর্মাবলম্বীর সমাপ্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের জন্য চা চোয়েং সাও প্রদেশের একটি মন্দিরে যাচ্ছিলেন। রাজধানী ব্যাংকক থেকে রওনা হওয়ার দুই ঘণ্টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। এতে ১৭ জন নিহত হয়েছেন।

প্রদেশের গভর্নর মৈত্রী ত্রিতিলানন্দ সাংবাদিকদের জানিয়েছেন, দুর্ঘটনায় ২৯ জন বাসযাত্রী আহত হয়েছেন।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...