Current date Sep 15, 2026
বিশ্ব

ব্রাজিলে করোনাভাইরাসে মৃত্যু দেড় লাখ ছাড়াল

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসে ব্রাজিলে মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৫৪৪ জন করোনায় মারা গেছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এ পর্যন্ত ব্রাজিলে ৫০ লাখ ৯১ হাজার ৮৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৬৫০ জন।

করোনায় মৃত্যু সংখ্যায় ব্রাজিল এখন বিশ্বে দ্বিতীয় স্থানে আছে। প্রথমে আছে যুক্তরাষ্ট্র ও তৃতীয় স্থানে ভারত।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৯ লাখ ৯৪ হাজার ৫০৫ জন এবং মারা গেছেন ২ লাখ ১৯ হাজার ২৮২ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৮৭৬ জন এবং গত একদিনে মারা গেছেন ৬৩৫ জন।

অন্যদিকে ভারতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭০ লাখ ৫১ হাজার ৫৪২ জন এবং মারা গেছেন ১ লাখ ৮ হাজার ৩৭১ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে সবচেয়ে বেশি ৯৫২ জন মারা গেছেন ভারতে এবং গত একদিনে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৫৩৫ জন।

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো প্রথম থেকে করোনাভাইরাসের মহামারীকে গুরুত্বের সঙ্গে মোকাবেলা না করায় দেশটিতে এ ভাইরাস দ্রুত বিস্তার লাভ করেছে বলে অভিযোগ রয়েছে।

দক্ষিণ আমেরিকায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে ব্রাজিলে সানপাওলোতে।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...