Current date Sep 7, 2026
আইন-আদালত

খুলনায় টুম্পা হত্যায় স্বামীসহ তিনজনের মৃত্যুদণ্ড

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: খুলনার ডুমুরিয়া উপজেলার বাদুড়গাছা গ্রামের গৃহবধূ টুম্পা মন্ডল হত্যা মামলায় তার স্বামী প্রসেনজিৎ গাইনসহ তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৪৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- প্রসেনজিৎ গাইন, অনিমেষ গাইন এবং বিপ্লব কান্তি মন্ডল। এ মালায় প্রসেনজিৎ গাইনের ভাই সুদাশ গাইনকে খালাস দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রসেনজিৎ গাইন ও বিপ্লব কান্তি মন্ডল পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৭ অক্টোবর বাদুড়গাছা গ্রামের ঘ্যাংরাইল নদীতে চুবিয়ে টুম্পাকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেয়া হয়। ৯ অক্টোবর নদী থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই সমিত মন্ডল বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা করেন।

২০১৭ সালের ২৫ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই কেরামত আলী চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় ২৮ জন সাক্ষীর মধ্যে ২৬ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ এ রায় দেন আদালত।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...