Current date Nov 5, 2026
বাংলাদেশ

সাতক্ষীরায় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর মামলাটি কলারোয়া থানায় নথিভুক্ত করা হয়। মামলার বাদী হয়েছেন নিহত শাহিনুর রহমানের শ্বাশুড়ি।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারান চন্দ্র পাল বলেন, এটি যে পরিকল্পিত হত্যাকাণ্ড তাতে কোনো সন্দেহ নেই। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ-সিআইডিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট কাজ করছে।

তিনি বলেন, নৃশংস এ হত্যার ঘটনায় নিহত শাহিনুর রহমানের শ্বাশুড়ি বাদী হয়ে মামলা করেছেন। মামলার আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ব্যক্তিদের। সিআইডি পুলিশ মামলাটি তদন্ত করছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার ভোররাতে খলসি গ্রামের শাহজাহান আলীর ছেলে মাছের ঘের ব্যবসায়ী শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহি (৯) ও মেয়ে তাসনিমকে (৬) ঘরের মধ্যে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

ছয় মাস বয়সী অপর শিশু মারিয়াকে মায়ের লাশের পাশে রেখে যায় হত্যাকারীরা। দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারে জীবিত থাকা শিশু মারিয়ার সার্বিক দায়িত্ব দেন সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...