Current date Jul 6, 2026
বাংলাদেশ

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে ভোট শনিবার

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনে আগামীকাল শনিবার (১৭ অক্টোবর) উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকার এ আসনে ছয়জন এবং নওগাঁর আসনে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকা-৫ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের মো. কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহ উদ্দিন আহমেদ, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূইঁয়া, জাতীয় পার্টির মীর আব্দুস সবুর, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান (সুমন মাস্টার)।

নওগাঁ-৬ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের মো. আনোয়ার হোসেন (হেলাল), বিএনপির শেখ মো. রেজাউল ইসলাম এবং ন্যাশনাল পিপলস পার্টির মো. খন্দকার ইন্তেখাব আলম।

গত ৬ মে হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ এবং ২৭ জুলাই ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬ আসন শূন্য হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড (ডেমরা ও মতিঝিল) নিয়ে ঢাকা-৫ এবং রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে নওগাঁ-৬ আসন গঠিত।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, ঢাকা-৫ আসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ডে মোট ১৮৭টি কেন্দ্রের ৮৬৪টি কক্ষে ভোটগ্রহণ হবে। এখানে মোট ভোটার রয়েছেন চার লাখ ৭১ সহাজার ১২৯ জন।

রাণীনগর ও আত্রাই নিয়ে গঠিত নওগাঁ-৬ আসনের ১৬টি ইউনিয়নে ১০৪টি ভোটকেন্দ্রের ৭২১টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৬ হাজার ৭২৫ জন। তার মধ্যে পুরুষ এক লাখ ৫৩ হাজার ৭৫৮ জন এবং নারী এক লাখ ৫২ হাজার ৯৬৭ জন।

আইনশৃঙ্খলা বজায় রাখতে ঢাকা-৫ নির্বাচনে ১৫ অক্টোবর থেকে দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আগামী ১৯ অক্টোবর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৮ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

একই সময়ে একই পরিমাণ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন নওগাঁ-৬ উপনির্বাচনে।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...