Current date Sep 15, 2026
বিশ্ব

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

URL copied
Share URL copied

নিজস্ব ডেস্ক:

ভারতের উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩২ জন।

স্থানীয় সময় শনিবার ভোরে রাজ্যের পিলিভিট জেলার ৭৩০ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পিলিভিট বাস ডিপো থেকে লখনৌ যাওয়ার পথে একটি বোলেরো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবাহী বাসের। এতে এক নারীসহ বাসের ৬ জন যাত্রী এবং বোলেরোর এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

গুরুতর আহত হন ৩২ জন যাত্রী। তাদের স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সাতজনের অবস্থা সংকটাপন্ন।

দুর্ঘটনার সময় বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। আর বোলেরো গাড়িটিতে ছিলেন ১০ জন যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বোলেরো গাড়ির চালকের ঘুমে চোখ বুজে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে বাসটিকে। গাড়ির ধাক্কাতেই উল্টে যায় যাত্রীবাহী বাসটি।

পিলিভিটের পুলিশ সুপার জয় প্রকাশ জানিয়েছেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...