Current date Sep 7, 2026
রাজনীতি

মধ্যবর্তী নির্বাচনের নামে মধ্যবর্তী টালবাহানার প্রয়োজন নেই: কাদের

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: মধ্যবর্তী নির্বাচনের নামে মধ্যবর্তী টালবাহানার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ‘ডিএমটিসিএল’ এর উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনের নামে মধ্যবর্তী টালবাহানার প্রয়োজন নেই। সময় হলেই নির্বাচন হবে তখন জনগণই ঠিক করবে পরবর্তী সরকার কে হবে।

ওবায়দুল কাদের বলেন, মিথ্যাচারের মাধ্যমে সরকার ও জনপ্রশাসনে অস্থিরতা তৈরির অপপ্রয়াস চালাচ্ছে একটি অপশক্তি। তারা সরকারকে টার্গেট করতে গিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। বিএনপি ক্ষমতায় যেতে অন্ধকারের চোরাগলি খোঁজে। দেশের ইমেজ নষ্ট করে, তাদের সম্পর্কে জনগণ সতর্ক রয়েছে। জনগণ এখন আর এসবে বিশ্বাস করে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে গণতন্ত্র নেই বলে বিএনপি নেতারা বছরের পর বছর একই অভিযোগ করে যাচ্ছেন। অথচ তারা নিজেরাই গণতন্ত্রে বিশ্বাস করে না। যাদের নিজ দলে গণতন্ত্র নেই, তারা কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে?

কাদের বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে কিন্তু বিএনপি নির্বাচনে যেতে চায় না, গেলেও তা লোক দেখানো এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য অংশ নেন তারা।

তিনি বলেন, যারা নিজেরা আপাদমস্তক অগণতান্ত্রিক রীতিনীতি চর্চায় সিদ্ধহস্ত, তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। গণতান্ত্রিক রীতি এবং সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। বিএনপিকে সে সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এ সময় অপরাজনীতি ত্যাগ করে বিএনপিকে জনআস্থা তৈরির জন্য ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসারও আহ্বান জানান কাদের।

তিনি বলেন, দুর্নীতির বরপুত্র হাওয়া ভবনের নামে প্রতিষ্ঠা করেছিল এক খাওয়া ভবন। পরপর ৫ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দেশের মানুষকে লজ্জা আর হতাশার সাগরে ডুবিয়েছিলেন বিএনপি। এ দেশের রাজনীতিতে সততার অনন্য উদাহরণ বঙ্গবন্ধু পরিবার।

কাদের বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি অপশক্তি দেশকে পিছিয়ে দেয়ার নানান ষড়যন্ত্রে লিপ্ত। দেশ বিদেশে কোথায় বৈঠক হচ্ছে, কি ষড়যন্ত্র চলছে তার খবর অজানা নয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...