Current date Sep 15, 2026
বিশ্ব

অক্সফোর্ডের টিকা নিয়ে প্রাণ গেল স্বেচ্ছাসেবকের

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক:

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা টিকা নিয়ে প্রাণ হারিয়েছেন ব্রাজিলের এক স্বেচ্ছাসেবক। তবে ওই টিকার ট্রায়াল এখনও বন্ধ করার ঘোষণা দেয়নি অক্সফোর্ড কর্তৃপক্ষ।

ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনকার কোভিড-নাইনটিন টিকার ক্লিনিকাল পরীক্ষায় অংশ নেওয়া এক স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে। ২৮ বছর বয়সী ওই ব্যক্তি রিও ডি জেনেরিওর বাসিন্দা।

ভ্যাকসিন নেওয়ার পর ওই ব্যক্তির শরীরে কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল, তা এখনও স্পষ্ট করে বলা হয়নি।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ব্রাজিলের ওই স্বেচ্ছাসেবকের মৃত্যু নিয়ে কিছুটা গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। তবে ব্রাজিল সরকার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।

এর আগে ভ্যাকসিন গ্রহণ করার পর এক স্বেচ্ছাসেবকের স্নায়ু সমস্যা দেখা দিলে সাময়িকভাবে ট্রায়াল স্থগিত করা হয়েছিল। কিন্তু এবার একজনের মৃত্যু হলেও টিকার ট্রায়াল স্থগিত করার ঘোষণা আসেনি।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...