Current date Jul 5, 2026
অর্থনীতি

পেঁয়াজে ভারত নির্ভরতা কমাতে চায় বাংলাদেশ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: পেঁয়াজে ভারতের ওপর নির্ভরশীলতা কমাতে চাই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একইসঙ্গে আগামী তিন বছরের মধ্যে দেশী পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সচিবালেয় বাণিজ্যমন্ত্রীর দপ্তরে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

 

বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতীয় পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় আমরা তুরস্ক, ইজিপ্ট, চায়না ও মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। তবে আমদানি করা পেঁয়াজ চট্টগ্রাম বন্দর পর্যন্ত আনতে খরচ পড়ে প্রতিকেজি ৪৫ টাকা। সেটা ৬০ থেকে ৬৫ টাকার নিচে খুচরা বাজারে বিক্রি করা যাবে না।

আমার ধারণা, আগামীবছর পর্যন্ত পেঁয়াজ ৫৫ টাকা কেজির নিচে দাম হবে না বলেও জানান তিনি।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...