Current date Sep 7, 2026
আইন-আদালত

অধস্তন আদালতে ডিসেম্বরের অবকাশকালীন ছুটি কমলো

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: দেশের বিচারিক( অধস্তন) আদালতসমূহের ডিসেম্বর মাসের অবকাশকালীন ছুটি কমিয়ে এনেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

রোববার (২৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ অক্টোবর বিকেল ৪টা ১৫ মিনিটে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতির অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী, অধস্তন (বিচারিক) দেওয়ানি আদালতসমূহে ২ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি বাতিল করা হলো এবং ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি বহাল থাকবে।

এর আগে প্রতিবছর ডিসেম্বর মাসজুড়ে অধস্তন আদালতে অবকাশকালীন ছুটির প্রচলন ছিল। কিন্তু করোনা মহামারির কারণে বিচারপ্রার্থী ও আইনজীবীদের মামলা পরিচালনার সুযোগ করে দিতে চলতি বছর ছুটির মেয়াদ কমিয়ে দিল সুপ্রিম কোর্ট প্রশাসন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...