Current date Sep 16, 2026
বাংলাদেশ

ইরফানের মামলার তদন্তে প্রভাব খাটানোর সুযোগ নেই

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তে কোনো ধরনের প্রভাব খাটানোর সুযোগ নেই। সম্পূর্ণ সুষ্ঠুভাবে মামলার তদন্ত কার্যক্রম চালানো হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর তেজগাঁও থানা কমপ্লেক্সে আয়োজিত নারী ও শিশুদের দ্রুততম সেবার জন্য ‘কুইক রেসপন্স টিম’ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

ডিএমপি কমিশনার বলেন, মামলার তদন্তে প্রভাব থাকার কোনো সুযোগ নেই। চাইলেও এখানে কেউ প্রভাব খাটাতে পারবে না। আমরা দ্রুততম সময়ে এই মামলার তদন্ত করবো এবং অভিযোগপত্র জমা দেবো।

মামলাটি খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সচরাচর হত্যাকাণ্ডের ঘটনা থাকলে উপ-পুলিশ কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেন না। কিন্তু এই ঘটনার পরপরই রমনা বিভাগের ডিসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলেও জানান তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...