Current date Sep 7, 2026
শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়বে কিনা জানা যাবে দু’একদিনে

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

করোনা মহামারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ানো হবে কিনা তা শিক্ষা মন্ত্রণালয় দু’একদিনের মধ্য জানাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৯ নভেম্বর) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।

এরআগে ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা সচিবালয় প্রান্ত থেকে অংশ নেন।

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে কয়েক দফা ছুটি বাড়িয়ে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রয়েছে।

আগামী ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, এর পরে কী সিদ্ধান্ত হবে- প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা শিক্ষা মন্ত্রণালয় জানাবে আপনাদের। কাল-পরশু জানাবে।

প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা আছে কিনা- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, খুলনা ডিভিশন থেকে একটা স্ট্রং অ্যাকশন (মোবাইল কোর্ট পরিচালনা) নেওয়া হচ্ছে, আমরাও চারদিকে সবাইকে বলেছি। প্রধানমন্ত্রীও অ্যাগ্রি করছেন, গুড অ্যাপ্রিশিয়েট করেছেন। কিছু স্ট্রিক্ট ভিউতে যেতে হবে। এখন পর্যন্ত আমরা কমফরটেবল জোনের মধ্যে আছি।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা একটু বেশি করে প্রচার করবেন যাতে সবাই গুরুত্ব দেয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...