Current date Sep 15, 2026
বাংলাদেশ

বাসে অগ্নিসংযোগকারী সবাইকে আইনের মুখোমুখী হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সবাইকে আইনের মুখোমুখী হতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

ঢাকা-১৮ আসনের উপনির্বাচন চলাকালে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর অন্তত ৯টি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার দুপুর পর্যন্ত দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে মোট ৮টি মামলা হয়েছে। এর মধ্যে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এইগুলো এরা সমবসময়ই করে থাকে। সব সময় করার প্রচেষ্টা হয়তো নেবে। কিন্তু কোন জায়গায়ই সাকসেসফুল হয়নি, এবারই কয়েকটি বাসের মধ্যে এরা অগ্নিসংযোগ করেছে। আমরা এটার ব্যবস্থা নিচ্ছি যাতে করে, যারা এই কাজে সম্পৃক্ত ছিল, যারা এই অগ্নিসংযোগ করেছে, তাদের সবাইকে আইনের মুখোমুখী হতে হবে।’

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফোনালাপ যাচাই করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এগুলো বিশ্লেষণ করে যারা এর হোতা, যারা এগুলো করিয়েছে অবশ্যই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’

ঢাকা-১৮ উপনির্বাচনকে কেন্দ্র করে এই সহিংসতা হতে পারে জানিয়ে মন্ত্রী বলেন, ‘কিছু কথোপকথন পাওয়া গেছে, সেখান থেকে দেখা যায় যে ফলাফল মেনে নিতে পারেনি বলেই তারা (বিএনপি) এমনটি করেছে। যেখানেই তারা পরাজিত হয়েছে সেখানেই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। যারা এ অগ্নিসংযোগ করেছিলেন, ভিডিও ফুটেজের মাধ্যমে অনেকজনকে আমরা চিহ্নিত করেছি। সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে আমরা তাদের আইনের কাছে সোপর্দ করেছি। নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে।’

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...