Current date Jul 5, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

URL copied
Share URL copied

মেহের মামুন ( গোপালগঞ্জ) প্রতিনিধি: “মুজিববর্ষের অঙ্গিকার, কৃষি হবে দুর্বার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে ২০২১ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র, প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও পূর্নবাসন কর্মসুচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। উপজেলা কৃষি অফিসা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, তাপসি রানী দুর্গা, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, উপজেলা মৎস অফিসার খায়রুল ইসলাম পাভেল, সাংবাদিক ছিরু মিয়া, উপজেলা কৃষকলীগ নেতা সরদার মজিবুর রহমান, কৃষক প্রতিনিধি গোবিন্দ অধিকারী প্রমুখ। উপজেলা উদ্ভীদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদ জানান, ২০২১ অর্থবছরে মুকসুদপুর উপজেলার পুনর্বাসন ২০৬০ জন এবং প্রনোদনা ১৬৯৫ জন, কৃষকের মাঝে ধান, গম, সরিসা, খেসারী, মুশুর ডাল, সুর্যমুখী বিজ, মোট ৯ ধরনের বীজ, ডিএপি ও এমএপি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...

Lead Newsবাংলাদেশ

সীমান্তে হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে...