Current date Sep 8, 2026
Lead News

পৌরসভায় প্রথম ধাপের ভোট ইভিএমে

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, ‘প্রথম ধাপে পৌরসভা নির্বাচনের তফসিল আগামী রবি বা সোমবার ঘোষণা করা হবে। প্রথম ধাপে সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘পৌরসভার প্রথম ধাপের নির্বাচন ২৭ থেকে ২৯ তারিখ করার জন্য নথি উপস্থাপন করা হয়েছে। কমিশন থেকে অনুমোদন দিলেই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’

কমিশনের এ সিনিয়র সচিব বলেন, ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হলে আমাদের আগামী সোমবারের মধ্যে এ নির্বাচনের তফসিল ঘোষণা করতেই হবে।’

জানা গেছে, প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ভোট করার জন্য কমিশনে নথি উপস্থাপন করা হয়। সেখানে ২৫ নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করার কথা উল্লেখ করা হয়। সে কারণে চলতি সপ্তাহের প্রথম দিকেই নথি উপস্থাপন করা হয়।

গতকালও (বুধবার) তফসিল ঘোষণা করার জন্য প্রস্তুত ছিল ইসি সচিবালয়। তবে কমিশন থেকে অনুমোদন হয়ে না আসায় তা করা হয়নি।

বুধবার (১৮ নভেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছিলেন, পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ইসি সচিবালয় প্রস্তুত। কমিশন থেকে নথি অনুমোদন হয়ে এলেই তা ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার না হলে রোববার প্রথম ধাপের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...